ত্রিপুরায় বিজেপির ভাঙন ঠেকাতে এলেন বি এল সন্তোষ
দি নিউজ লায়ন; বঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও বিজেপি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে৷ এই আশঙ্কা যাতে সত্যিতে পরিনত না হয় সে চেষ্টাতেই ত্রিপুরার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ন্যাশনাল সেক্রেটারি বিএল সন্তোষ৷ বৈঠকে উপস্থিত থাকবেন ত্রিপুরার সাংগঠনিক ইনচার্জ ফণীন্দ্রনাথ শর্মাও।
রাজ্যের কয়েকজন এমএলএ তৃণমূলে চলে যেতে পারেন এই খবর থেকেই মূলত বৈঠকের পথে হেঁটেছে বিজেপি। যদিও ত্রিপুরার বিজেপি সভাপতি মৈনাক সাহার দাবি, বিজেপি পরিবারে সব কিছু ঠিকঠাক রয়েছে৷ যেখানে যা সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

Post a Comment